নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
নগদ মোবাইল ব্যাংকিং হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের একটি ডিজিটাল মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। ঘরে বসে লেনদেন করার ক্ষেত্রে নগদ মোবাইল ব্যাংকিং সুবিধা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস) বিপ্লবের নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে নগদ বাংলাদেশ ডাক বিভাগের একটি উদ্যোগ, যা জনগণের দৈনন্দিন আর্থিক লেনদেনের চাহিদাগুলোকে করবে একেবারেই ঝামেলাহীন। বাংলাদেশের জনপ্রিয় থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড (টিডিটিএল) নগদ মোবাইল ব্যাংকিং এর সার্বিক টেকনিক্যাল কার্যক্রম পরিচালনা করছে। যেকোনো মোবাইল ফোনে নগদ (Nagad) অ্যাকাউন্ট খুলে একজন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে নিজের মোবাইলে টাকা জমা, উত্তোলন এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থ স্থানান্তরসহ বিল পরিশোধ করতে পারেন। আজকের পোস্টে আমরা নগদ মোবাইল ব্যাংকিং এর চার্জ , নগদ মোবাইল ব্যাংকিং খরচ, নগদ মোবাইল ব্যাংকিং কমিশন, নগদ মোবাইল ব্যাংকিং সুবিধা, নগদ মোবাইল ব্যাংকিং ইন্টারেস্ট , নগদ মোবাইল ব্যাংকিং অফার সহ আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করব। সেই সাথে কিভাবে নিজে নিজে মোবাইল দিয়ে নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে হয় , সে বিষয়ে পোস্টে...