কিভাবে ব্লগে ফেসবুক পেজ Plugin যুক্ত করতে হয়?
আমরা প্রায় সব ধরনের ব্লগেই দেখে থাকি যে, Facebook Like Box নামের একটি Widget যুক্ত করা রয়েছে। সম্প্রতি Facebook কর্তৃপক্ষ ফেসবুক পেজ Plugin টি আরো অনেক ডেভেলপমেন্ট করে সুন্দরভাবে তৈরি করেছে। নতুন আপডেট করার ফলে এখন ফেসবুক পেজ Plugin টি আরো দ্রুত সময়ে ব্লগে লোড হয়। ব্লগে ফেসবুক পেজ Plugin টি যুক্ত করে রাখলে এক দিকে যেমন ব্লগের সুন্দর্য বৃদ্ধি পায় অন্যদিকে ব্লগের ভিজিটররা ফেসবুক পেজটি সম্পর্কে অবগত হয়ে ব্লগ থেকেই ফেসবুক পেজটি লাইক করে নিতে পারে। আপনি চাইলে খুব সহজে ফেসবুক পেজ Plugin টি ব্লগের ডান পাশে যুক্ত করে নিতে পারেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে এই আপডেট Facebook Page Plugin টি যুক্ত করবেন। উপরের ছবিতে ফেসবুক পেজ Plugin টির ডেমো দেখতে পাচ্ছেন। আপনি ফেসবুক পেজ Plugin টির লাইভ ডেমো দেখতে চাইলে এই লিংকে ক্লিক করে আমার ব্লগের Landing Page এর নিচের দিক হতে দেখ আসতে পারেন। কিভাবে ফেসবুক পেজ Plugin তৈরি করবেন? প্রথমে বলে রাখছি যেহেতু এটি হচ্ছে মূলত ফেসবুক পেজ এর প্লাগিন সেহেতু এটি ব্লগে যুক্ত করে নেওয়ার জন্য অবশ্যই আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে। আর ফেসবুজ পেজ না থাকলে আপনার...