Posts

Showing posts with the label Blogspot SEO

কিভাবে BlogSpot ব্লগে Schema.Org Markup ব্যবহার করতে হয়?

Image
বর্তমানে সময়ে সব ধররেন ব্লগ/ওয়েবসাইটে Schema Markup ব্যবহার করা হয়ে থাকে। তবে Schema Markup কি এই বিষয়ে খুব কম লোকেরই পরিষ্কার ধারনা রয়েছে। এই Schema Markup যে কোন সার্চ ইঞ্জিনের রোবটদের ব্লগের সকল ধরনের বিষয়বস্তু সম্পর্কে ভালভাবে বুঝিয়ে দেয়। আজ আপনাদের Schema Markup সম্পর্কে সহজভাবে ধারনা দেব, যাতেকরে এর সম্পর্কে ভালভাবে বুঝে ব্লগের প্রয়োজনীয় জায়গার Schema Markup ট্যাগগুলি ব্যবহার করতে পারেন। প্রত্যেক সার্চ ইঞ্জিনের এক ধরনের Programming Robot রয়েছে। তারা যে কোন ব্লগের কোথায় কি আছে সেটি ভালভাবে বুঝে নিতে পারে। তবে Programming Robot-দের বুঝা এবং মানুষের বুঝার মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। মানুষ যে কোন কিছু অনুভব করে বুঝে নিতে পারে, অন্যদিকে Programming Robot-দের এই অনুভবের ক্ষমতা নেই। কোথাও কোন বিষয় সম্পর্কে যখন সঠিকভাবে বিস্তারিত দেয়া থাকে তখন বুঝে নিতে পারে। এ ক্ষেত্রে তারা বিন্দুমাত্রও ভূল করে না, অন্যদিকে মানুষ কোন কাজ করার ক্ষেত্রে ১০০% ভাগ সঠিক নাও হতে পারে। কাজেই বুঝতেই পারছেন সার্চ ইঞ্জিনের রোবটদের আপনার ব্লগের বিষয়বস্তু অর্থাৎ কোথায় কি আছে এবং কিভাবে ব্লগের টেমপ্লেট এর Structure তৈর...

কিভাবে ব্লগার Custom Domain এ HTTPS Enable করবেন (অফিসিয়ালি)?

Image
গুগল ব্লগার ব্লগের জন্য ব্লগার ডেভেলপমেন্ট টিম প্রতিনিয়ত নতুন নতুন ফিচার্স আপডেট উপহার দিচ্ছে। তন্মমধ্যে কাস্টম ডোমেন এ HTTPS সাপোর্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার্স। বিগত ২০১৫ সালের অক্টোবর মাসে গুগল শুধুমাত্র ব্লগস্পট ডোমেন ব্যবহারকারীদের জন্য HTTPS সুবিধা চালু করেছিল। এ ক্ষেত্রে যারা কাস্টম ডোমেন ব্যবহার করছিলেন তারা এই সুবিধাটি নিতে পারছিলেন না। দীর্ঘ প্রতিক্ষার পর ২০১৭ সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে কাস্টম ডোমেনের জন্য HTTPS সুবিধাটি লাউঞ্চ করে। তবে গুগল এখনো অফিসিয়ালভাবে এ বিষয়ে কোন ঘোষনা দেয়নি বিধায় পোস্টটি আমাদের ব্লগে শেয়ার করতে বিলম্ব হয়েছে। আমি চেয়েছিলাম গুগল অফিসিয়ালি ঘোষনা দেওয়ার পর এ সংক্রান্তে একটি পোস্ট করব। যেহেতু HTTPS চালু হওয়ার প্রায় ০৩ মাস অতিবিবাহিত হয়েগেছে সেহেতু ইতোপূর্বে Custom Domain ব্যবহারকারী তাদের ব্লগের এ সার্ভিসটি চালু করে নিয়েছেন। যারা এ সার্ভিসটি চালু করতে পেরেছেন তাদেরকে আমরা স্বগত জানাচ্ছি। যারা এখনো চালু করেননি তারা আমাদের এই পোস্ট পড়ে পূর্ণাঙ্গভাবে তাদের ব্লগের জন্য HTTPS চালু করতে পারবেন। সেই সাথে উভয়ে আমাদের আজকের পোস্ট থেকে HTTPS এর অন...

BlogSpot এসইও : BlogSpot ব্লগের কয়েকটি গুরুত্বপূর্ণ SEO টিপস!

Image
গুগল ব্লগার ব্লগের এসইও বিষয়টি আমার কাছে খুব প্রিয় একটি টপিক। কারণ গুগল ব্লগার প্লাটফর্মে যত সহজে এসইও করা যায় অন্য কোন ব্লগিং প্লাটফর্মে তত সহজে এসইও করা সম্ভব হয় না। গুগল ব্লগার ডেভেলপার টিম ব্লগের এসইও সংক্রান্ত প্রয়োজনীয় সকল উপাদান গুগল সার্চ ইঞ্জিনের উপযোগী করে ব্লগার ড্যাশবোর্ড এর ভীতরেই রেখেছে। আপনি শুধুমাত্র বিষয়গুলো বুঝে নিয়ে নিয়ম মোতাবেক সেট করতে পারলেই ব্লগের অধিকাংশ এসইও হয়ে যায়। এ ক্ষেত্রে অন্যান্য ব্লগিং প্লাটফর্মের ন্যায় বিভিন্ন টুলস বা এডঅন যুক্ত করার মত কোন ঝামেলা পোহাতে হয় না। অধিকাংশ নতুন ব্লগারগণ এসইও এর বেসিক বিষয়গুলো না বুঝার কারনে ব্লগের এসইও করতে পারেন না। আবার অনেক ব্লগার রয়েছে যারা মনেকরে তাদের দ্বারা ব্লগের এসইও করা সম্ভব হবে না। আপনি যদি ব্লগিং জগতে একদম নতুন হন তারপরও আমাদের আজকের এই পোস্টটি পড়ার পর আপনার প্রিয় ব্লগার ব্লগের এসইও করে নিতে পারবেন। তবে একটা কথা ক্লিয়ার করে রাখছি যে, আমি এখানে শুধুমাত্র ব্লগের প্রধান এসইও করার কথা বলছি। কেউ আবার ভূল করে পরিপূর্ণ এসইও মনে করবেন না। কারণ পরিপূর্ণ এসইও করার অনেক এক্সটারন্যাল বিষয় রয়েছে। এসইও বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞা...

কিভাবে BlogSpot ব্লগের পোষ্ট Title-কে SEO অপটিমাইজ করতে হয়?

Image
এটাকে বলা হয় “ব্লগার/ব্লগপোষ্ট এর টাইটেল ‍সুওয়াইপ” করা। এই টাইটেল সুওয়াইপ করার মাধ্যমে আপনার ব্লগকে সার্চ ইঞ্জিন সবার শীর্ষে নিয়ে যাবে। যার ফলে আপনার ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর আসবে এবং আপনার পেজের র‌্যাংকিং বাড়তে থাকবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য ব্লগের টাইটেল সবার আগে সার্চ ইঞ্জিনের উপযোগী করে নেওয়া উচিত। অন্যথায় সার্চ ইঞ্জিনগুলি বুঝতেই পারবে না যে, আপনি কি পোষ্ট করেছেন বা কি বুঝাতে চাচ্ছেন। ডিফল্ট ব্লগার টেমপ্লেটের পোষ্টগুলির টাইটেল সব সময় আগে থাকে। সেই জন্য সার্চ ইঞ্জিন পোষ্টের ভাষা সহজে বুঝতে পারে না। যার ফল শ্রুতিতে আপনার পেইজটি সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় না এসে পেছনে পড়ে যাবে। নিচের চিত্রটিতে দেখেন ডিফল্ট টেমপ্লেট এবং সুওয়াইপ করার টেমপ্লেট এর টাইটেল এর মধ্যে পার্থক্য কি? সুওয়াইপ করার পর নিচের চিত্রটির মত শো করবে। উপরের চিত্র দুটির মাধমে আপনি নিজেই এর পার্থক্য অনুধাবন করতে পারবেন। প্রথমটিতে ব্লগ এর টাইটেল আগে শো করছে, আর দ্বিতীয়টিতে পোষ্ট এর টাইটেল আগে শো করছে। ২য় টির মাধ্যমে সার্চ ইঞ্জিন সহজেই পোষ্ট এর ভাষা পড়ে নিতে পারবেন। যার ফলে আপনার পোষ্টটি তাড়াতড়ি গুগল সার্চ ইঞ্জি...

তৈরী করুন BlogSpot ব্লগের জন্য প্রফেশনাল মানের 404 Error পেইজ

Image
আজ আমরা ব্লগারের Search Preference নিয়ে আলোচনা করবো, যেটি ব্যবহার করে কিভাবে প্রফেশনাল মানের একটি 404 Error পেইজ তৈরী করা যায়। পেইজটি তৈরী করার আগে কিছু কথা বলে নেই। আগেকার ব্লগারে কোন প্রকার Error পেইজ তৈরী করা যেত না। কিন্তু সম্প্রতি ব্লগারের Search Preference অপশনের মাধ্যমে এই Error পেইজ তৈরী করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। পুরাতন টেমপ্লেটে যখন কোন কিছু সার্চ করে পাওয়া যেত না তখন ব্লগার ডিফল্টভাবে একটি Error পেইজ দেখাতো, যেটি ছিল আপনার কাঙ্খিত ব্লগটি থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু এখন এই অপশনের মাধ্যমে আপনি ভাল এবং আধুনিক ডিজাইনের একটি Error পেজ তৈরী করে নিতে পারবেন। 404 Error পেজ সম্পর্কে যদি আপনার কোন ধারনা না থাকে তাহলে নিচের লাইনগুলি পড়ে নিতে পারেন। 404 Error পেজ কি? এটি হচ্ছে ওয়েভ সাইটের একটি নির্দেশনামূলক পেইজ। যখন আপনি কোন ওয়েভ সাইটে কোন প্রকার ভূল তথ্য বা লিংক দিয়ে সার্চ করবেন তখন এ পেজটি আপনাকে কিছু দিক নির্দেশনামূলক কথা জানাবে, যার মাধ্যমে আপনি হয়তো আপনার কাংখিত তথ্য বা ফলাফল পেয়ে যাবেন। মোট কথা হচ্ছে সঠিক ফলাফল পাওয়ার জন্য দিক নির্দেশনামূলক পেজ এটি। প্রফেশনাল 404 Error পেজঃ আম...

Robots.txt ফাইল কি বা কেন এবং কিভাবে ব্লগে যুক্ত করতে হয়?

Image
অনেক ব্লগারই আছেন যারা Robots.txt অপশন ভালভাবে বুঝেন না কিংবা কখনো এ অপশনটি নিয়ে মাথা ঘামান না।  তারা মনে করেন যে, এ অপশনটি কোন কাজের নয় বিাধয় এটি খালি রেখে দেন। সত্যি বলতে এ অপশনটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করে ব্লগিং চালিয়ে গেলে আপনার ব্লগে পর্যাপ্ত ভিজিটর পাওয়ার সম্ভাবনা কমে যায়। তবে এ অপশনটি একটিভ করতে গিয়ে আপনি যদি না বুঝেই অন্যের Robots.txt ফাইল  কপি অপশনটি চালু করেন তাহলে ভাল না হয়ে এর বিপরীত হতে পারে। এই জন্য এটি একটিভ করার আগে আপনাকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।  Robots.txt ফাইল কিঃ প্রত্যেক সার্চ ইঞ্জিনেরই নিজস্ব ওয়েব রোবট রয়েছে। আপনি হয়তো ভাবছেন এটি কি রজনি কান্তের হিন্দি সিনেমার রোবটের মত। আসলে এটি এই ধরনের কিছু না। এটি হচ্ছে সার্চ ইঞ্জিনের যত প্রকার ওয়েবসাইট আছে তা পরীক্ষা করার জন্য এক ধরনের ওয়েব ফাংশন, যাকে রোবট নামে আখ্যায়িত করা হয়। আর Robots.txt ফাইল এর মাধ্যমে ঐ রোবটদের নির্দেশ করা হয় যে, আপনার ব্লগ/ওয়েবসাটটি সে Crawl এবং Index করবে কি না। আপনি ইচ্ছে করলে এই Robot.txt ফাইল ব...

ব্লগার Custom Robots Header Tags কিভাবে Settings করবেন?

Image
Robots হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রামিং যা বিভিন্ন ওয়েব পেজগুলিকে যাচাই বাছাই করার জন্য ব্যবহৃত হয়। গত পোষ্টে আমি Robots.txt ফাইল কি বা কেন এবং কিভাবে ব্লগে যুক্ত করতে হয় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। Robots সম্পর্কে পরিপূর্ণ ধারনা নিতে উপরের পোষ্টটি পড়ে নেবেন। তারপরও সংক্ষেপে বলে নিচ্ছি, এই Robots আপনার নতুন পোষ্টগুলিকে Crawl করার মাধ্যমে Index করে সার্চ রেজাল্টে নিয়ে আসবে। আর যখন আপনার পোষ্টগুলি সার্চ রেজাল্টে চলে আসবে তখনই আপনার ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর পাবেন। Header tags: আপনি যখন গুগল কিংবা অন্য কোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ করেন, তখন সার্চ ইঞ্জিন সব ধরনের পোষ্টগুলির হেডিং হাইলাইট করে শো করে। আপনি ভালভাবে খেয়াল করলে দেখতে পাবেন যে, সবগুলি হেডিং দেখতে একই রকমের হলেও এর গঠনগত কিছু ভিন্নতা আছে। যেমন-দেখবেন কিছু পোষ্টের হেডিংয়ে Cache ফাইল থাকে এবং Mobile Friendly লিখা থাকে, আবার কোনটিতে কিছুই থাকে না। এগুলি সাধারণত এ ধরনের Header tags এর মাধ্যমে সেট করে নিতে হয়। কিভাবে Robots Header Tags Setting করবেন? আপনার ব্লগে লগইন করে Settings -> Search Preferences ...

BlogSpot ব্লগের SEO Meta Tags গুলো সঠিকভাবে Settings করুন

Image
আবারও SEO এর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ Meta Tag Settings নিয়ে লিখতে বসলাম। ইতোপূর্বে আমরা ব্লগ পোষ্টের টাইটেলকে SEO উপযোগী করার কৌশল বিষয়ক একটি পোষ্ট করেছিলাম। আপনি ইচ্ছে করলে উক্ত লিংক হতে পোষ্টটি দেখে আসতে পারেন। সেখানে আমরা বিশদভাবে বিষয়টির বেসিক ব্যাপারগুলি নিয়ে ব্যাখ্যা করেছিলাম। আপনি যদি বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারনা নিতে চান তাহলে অবশ্যই আগের পোষ্টটি পড়ে নিবেন। আসলে SEO নিয়ে লিখতে বরাবরই আমি খুব বেশী পছন্দ করি কিন্তু পর্যাপ্ত সময় ও সুযোগের অভাবে লিখতে পারি না। তাছাড়া বর্তমানে আমার ফাইনাল পরীক্ষা খুবই নিকটে হওয়াতে ব্লগে সময় দেয়া আরও দুরূহ হয়ে পড়েছে। পরীক্ষার কারনে আগামী ০৩ মাস হয়তো ব্লগে আমাকে নিয়মিত পাবেন না অর্থাৎ লেখা-লেখি থেকে সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করবো। তবে ব্লগের যে কোন প্রশ্নের উত্তর যথা সময়ে দেয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। পরীক্ষা শেষ হলে আবারও ব্লগে নিয়মিত লিখবো। এখন কাজের কথায় আসি। এটাকে বলা হয় “ব্লগপোষ্ট এর টাইটেল ‍সুওয়াইপ” করা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য ব্লগের টাইটেল সবার আগে সার্চ ইঞ্জিনের উপযোগী করে নেয়া উচিত। অন্যথায় সার্চ ইঞ্জিনগুলি বুঝতেই পারবে না য...