অনলাইন শপিং: সবচেয়ে বড় ১০ টি অনলাইন শপিং মল!
অনলাইন শপিং নিয়ে আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে অনলাইন শপিং কিভাবে করে কিংবা কিভাবে অনলাইন থেকে যেকোন ধরনের পন্য কেনাকাঠা করতে হয়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল দারাজ অনলাইন শপিং থেকে ঘরে বসে মোবাইল দিয়ে কিভাবে পন্য কিনতে হয়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করব। অনলাইন শপিং বর্তমানে সহজ হয়ে উঠার কারনে যুগের সাথে তাল মিলিয়ে আমরা সবাই এখন অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করি। নিজের বাসায় বসে অর্ডার করে বাসায় বসে পণ্য পেয়ে টাকা পরিশোধ করে কেনাকাটা বা শপিং করার মজাই আলাদা। অনেকটা দেরিতে হলেও বাংলাদেশের কয়েকটি অনলাইন শপিং মল ধীরে ধীরে তাদের সেবার মান বৃদ্ধি করে চলেছে! বাংলাদেশে প্রথম যখন অনলাইন শপিং চালু হয়, তখন মানুষ খুব একটা অনলাইন হতে কেনাকাঠা করত না। কারণ সেই সময়ে ইন্টারনেট ততটা সহজলভ্য ছিল না। তাছাড়া অনলাইন শপিং মল গুলোর প্রতারনার কারনে অনেক লোক অনলাইন হতে শপিং করতে চাইত না। কিন্তু বর্তমানে অনলাইন শপিং ওয়েবসাইট গুলো বিশ্বস্ততার সহিত পন্য ডেলিভারি দেয় বিধায় মানুষ এখন অনলাইন শপিং করতে বেশ সাচ্ছন্দবোধ করে...